রাজনীতি

টাঙ্গাইল-৮ আসনে জাপার প্রার্থী বাতিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. রেজাউল করিম। কিন্তু দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার মনোনয়ন বাতিল করেছেন।

বুধবার (২৮ জুলাই) এক চিঠিতে ওই প্রার্থির মনোনয়ন বাতিলে করেন জাপা চেয়ারম্যান।

জাতীয় পার্টির দফতর সম্পাদক রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ এ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. রেজাউল করিমের নামে যে চিঠি ইস্যু করা হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/১ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে ইস্যু করা চিঠির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

পুনরায় কোনো নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা