রাজনীতি

লকডাউনে মানুষের পাশে ছাত্র ইউনিয়ন এর ‘শহীদ রাজু ব্রিগেডের’ 

নিজস্ব প্রতিবেদক: লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শহীদ রাজু ব্রিগেড গঠন করেছে ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। শহীদ রাজু ব্রিগেডের উদ্যোগে হটলাইন, ডাক্তারের পরামর্শ, জরুরি অক্সিজেন সেবা, এম্বুলেন্স সেবা, খাদ্য সহায়তা, ভ্যাক্সিন নিবন্ধন, কাউন্সিলিং সেবা প্রদান করা হবে।

দীপক শীল বলেন, "গতবছর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর যখন বাজারে হ্যান্ড স্যানিটাইজার সংকট তৈরি হল তখন আমরা ছাত্র ইউনিয়নের উদ্যোগে ১০ লক্ষ স্যানিটাইজার প্রস্তুত করে পাশে থেকেছি। আমরা জনগণের জন্য খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তার ব্যবস্থাও করেছি।

তিনি বলেন, গত এপ্রিল মাসে লকডাউনে আমরা শ্রমজীবী মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিলাম, সেই ক্যান্টিন থেকে আমরা দৈনিক গড়ে ৫শ’ জন শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিতে পেরেছি। এবারের লকডাউনে আমরা ছাত্র ইউনিয়নের উদ্যোগে 'শহীদ রাজু ব্রিগেড' নামে করোনা রেসপন্স টিম গঠন করেছি। জনগণের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। শহীদ রাজু ব্রিগেড যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকবে।"

শহীদ রাজু ব্রিগেডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। শহীদ রাজু ব্রিগেডের অন্যান্য সদস্যরা হলেন-

১। মো. ফয়েজ উল্লাহ

২। দীপক শীল

৩। কেএম মুত্তাকী

৪। খায়রুল হাসান জাহিন

৫। মাহির শাহরিয়ার রেজা

৬। শামিম হোসেন

৭। মুক্ত রেজোয়ান

৮। শাহরিয়ার ইব্রাহিম মিমো

৯। শোয়েব মাহমুদ অনন্ত

১০। শাওন বিশ্বাস

১১। প্রিজম ফকির

১২। সালমান রাহাত

১৩। লাভলী হক

১৪। অর্ক

শহীদ রাজু ব্রিগেডের হটলাইন নম্বর: ০১৮২৬০৪১৯৫২, ০১৬১১৫৯৬১৫৫, ০১৯৮৯০৯৭৩৫৯

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, সদস্য এ্যানি সেন, পিনাক দেব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য মুক্ত রেজোয়ান, শাওন বিশ্বাস, ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতসহ প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা