রাজনীতি

`একজন মানুষও না খেয়ে থাকবেন না'

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা যতদিন আছেন একজন মানুষও না খেয়ে থাকবেন না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না। যতদিন করোনা মহামারি থাকবে ততদিন খাদ্য সহায়তা চলমান থাকবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার সঞ্চালনায় এ সময় দুই হাজার ৫০০ নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

হানিফ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই বোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতসেবীদের এককালীন সহায়তার চেক প্রদান করেন মাহবুব উল আলম হানিফ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্য...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা