রাজনীতি

জিএম কাদেরকে অবৈধ বলে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান হিসেবে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং দলের কো-চেয়ারম্যান হিসেবে সাবেক স্ত্রী বিদিশা এরশাদের নাম প্রস্তাব করেছেন এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন তিনি।

একই সময় জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান চাচা গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ বলে দাবি করে এরিক এরশাদ। তিনি বলেন, তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়রাম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা