রাজনীতি

মেয়রের বাড়িতে কোটি টাকা, মাদক-অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তাকে বাসায় না পেয়ে স্ত্রী ও দুই ভাতিজাসহ তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার বাসায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র মুক্তার আলী পালিয়ে গেলেও হাল ছাড়েনি পুলিশ। তার স্ত্রী জেসমিন বেগমসহ দুই ভাতিজাকে আটক করা হয়। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পৌর মেয়রের নেতৃত্বে তার লোকজন আড়ানী বাজারের পল্লী চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। এই ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন হামলার শিকার মজনু। পরে মেয়রের বাসায় অভিযান চালায় থানা পুলিশ।

কিন্তু ওই সময় মেয়র মুক্তার আলীকে বাসায় পাওয়া যায়নি। তবে বাসায় নগদ ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে নিজ দফতরে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার অভিযানের আদ্যপান্ত জানাবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা