রাজনীতি

শপথ নিলেন নয়ন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচিত হয়ে শপথ নিলেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।

২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে ভোট হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এতে আওয়ামী লীগের প্রার্থী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট।

নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে ঘুষ কেলেঙ্কারি ও মানবপাচার মামলায় গ্রেফতার হন। পরে কুয়েতের আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয়া হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা