রাজনীতি

পাপুলের আসনে জিতলেন নুরউদ্দিন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনে (রায়পুর ও সদরের একাংশ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি পেয়েছেন এক লাখ ২২ হাজার ৫৫৭ ভোট।

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে সকাল পৌনে ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন।

নির্বাচনে নয়ন পেয়েছেন এক লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যা শিপন পেয়েছেন এক হাজার ৮৬৮ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আওয়ামী লীগের অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যা শিপন।

কেন্দ্রের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় ৫০ হাজার সদস্য মাঠে নামানো হয়। এ ছাড়া ছিলেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে ইসি জানিয়েছে, কুয়েতের আদালতে কাজী শহিদ ইসলাম পাপুল দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়।

১৯ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা চার লাখ দুই ৯২৩ জন। কেন্দ্র ছিল ১৩৬ এবং ভোটকক্ষ ৯৭৯টি। এ আসনের নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রের পাহারায় ১৭-৮ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন মোতায়েন ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় এই আসনে পুলিশের ২০টি মোবাইল ও ১০টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব ১০টি টিম ও বিজিবির ১০ প্লাটুন সদস্য মাঠে রয়েছেন। এ ছাড়া ২২ জন নির্বাহী ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ আসনে চলে ভোটগ্রহণ।

সাননিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা