রাজনীতি

হেফাজত নেতাদের ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে আলোচিত-সমালোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের আর্থিক বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএএফইইউ) কাছে তথ্য চেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

বুধবার বিকালে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার এই তথ্য জানিয়েছেন।

দুদক প্রধান কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দুদক সচিব বলেন, আমাদের যে জায়গাগুলোতে তথ্যের জন্য যোগাযোগ করা করা দরকার, সেইসব জায়গায় আমরা ইতিমধ্যে তথ্য চেয়ে চিঠি দিয়েছি। এখনো আমরা সব তথ্য পাইনি। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই বিষয়ে কাজ করছে।

হেফাজত নেতাদের বিষয়ে দুদকের তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য চাওয়ার কথা আপানারা ইতিমধ্যে জেনেছেন। বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, সে তথ্যগুলো পেতে একটু দেরি হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন হেফাজত ইসলাম নেতাদের জিজ্ঞাসাবাদ করবে কি না এমন প্রশ্নে দুদক সচিব বলেন, তদন্তকারী কর্মকর্তাদের এসব বিষয়ে এখতিয়ার দেয়া আছে। তারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। সেটা তারা তদন্তের স্বার্থেও জিজ্ঞাসাবাদ করতে পারেন।

এখন পর্যন্ত দুদক সর্বমোট ৫০ জন হেফাজত নেতার তথ্য চেয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো কোনো তথ্য আসেনি। তদন্ত অনুসন্ধান করতেও আমাদের কিছু তথ্য লাগবে। ডিবির তথ্য যদি আমাদের দেয় তাহলে সেটা আমরা আমলে নেব। তারপর এসব বিষয়ে কাজ করবো।

হেফাজত নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে সচিব বলেন, হেফাজত নেতাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। তাদের বিদেশযাত্রা ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা