রাজনীতি

ছাত্রদল নেতাকর্মীদের সুশৃঙ্খল হতে বললেন বিএনপি নেতা নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি। বারবার জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এদিকে অনুষ্ঠান চলাকালে বিকেল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করেন। বিক্ষিপ্তভাবে প্রায় ৭/৮ মিনিটের মতো চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এরপর কর্মীদের শান্ত করেন ছাত্রদল নেতারা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতা নিয়ে আসলে আপনারা (নেতাকর্মীরা) চালাতে পারবেন তো? যদি সুশৃংখল না হন, একটু আগে যা দেখলাম ... আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলে-মেয়ে। আপনারা সুশৃংখল হবেন না কেন? আপনারা যদি সুশৃংখল না হয়ে দলটাকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলে তো মিলাদ করানোর কেউ থাকবে না। শহীদ জিয়ার কথা কে স্মরণ করবে, খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে আর যে তারেক রহমানকে আপনারা ভাইয়া বলে সম্বোধন করেন তাকে কে দেশে ফিরিয়ে আনবে? যে ভালো কাজ করবে, দলকে শক্তিশালী করবে সেইই আমার নেতা।

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারা বিএনপিকে ভয় পায়। জিয়াউর রহমানকে ভয় পায়। খালেদা জিয়াকে ভয় পায় এবং তারেক রহমানকে ভয় পায়। ভয় পাওয়ার কারণ হচ্ছে, তারা যে সকল জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি তার প্রত্যেকটা জায়গায় সফল হয়েছে। তারা বলে, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেবে। যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি বিশ্বের সর্বোত্তম বীর হিসাবে লড়াইয়ের ময়দানে প্রমাণ করেছেন তার বীর উত্তম খেতাব কেটে নেয় কে? হু আর ইউ?

তিনি আরও বলেন, আমরা জিয়াউর রহমানের কর্মী, আমরা গর্বিত। এদেশে নারীর উন্নয়ন বলেন, শিশু উন্নয়ন বলেন, এদেশের শ্রমিক ছাত্র-যুবক যেদিকে তাকাবেন উন্নয়নের কোন দিকটা আছে যেখানে শহীদ জিয়া ও খালেদা জিয়ার হাতের ছোঁয়া নেই? আপনারা সেই দলের কর্মী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা