রাজনীতি

‘রোজিনার জামিনে হস্তক্ষেপ করেনি সরকার’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।’

রোববার (২৩ মে) ওবায়দুল কাদের জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিলো বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাড়ি চালু করার আগে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চারলেন, ছয়লেন, আটলেন হোক না কেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে না আসলে জনগণ এর সুফল পাবে না।’

সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে হয়নি।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলে চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা