রাজনীতি

রোজিনার জামিন ‘ফরমায়েসী’ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায় ‘ফরমায়েসী’ বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোজিনার জামিন সংবাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিচার ব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেফতার করা হয়েছে সেই আইন কিন্তু জামিনযোগ্য। সেই বৃটিশ আমলের আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে সেটা প্রয়োগই হয় না। এটাতে জামিনযোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না, একদিন একদিন করে পেছাচ্ছেন।

তিনি বলেন, কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবে না এবং ৫ হাজার জামানত। কেনো বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েসী রায় বলে আমরা মনে করি।

রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে সাংবাদিক রোজিনা ইসলামকে ৬ ঘণ্টা আটকিয়ে রেখে রাতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন বুধবার মহানগর আদালতে শুনানির পর জামিন এবং রিমান্ড আবেদন নাকচ করে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

সাংবাদিকদের বর্তমান ‘অনৈক্য’র প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি-আপনাদের দুবর্লতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ইউনাটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না। আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাটেটলি দাঁড়াতে পারেন না।

তিনি বলেন, কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোসিয়েট করা হচ্ছে। কে নেগোসিয়েট করছেন? আপনাদের ইকবাল সোবহান চৌধুরী সাহেব। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর-রুনির হত্যার আন্দোলনের সময়ে? আন্দোলনের কয়েকদিন পরে উনি এ্যাডভাইজার হয়েছিলেন। তারা যদি আজকে আপনার নেগোসিয়েট করে সরকারের সাথে, যারা একেবারে লেজুড়ভিত্তি করে-তাহলে এর চেয়ে রেজাল্ট কি পাবেন?

মির্জা ফখরুল বলেন, এখন বিচার ব্যবস্থা সরকার কি বলে না বলে তার উপর নির্ভর করে-আমরা এই কথা বহুবার বলেছি, যে সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে। সেই কারণে আজকে এটা (রায়) হচ্ছে, এই কথাটা এজন্য আসছে এবং আপনাদের এটা নিজেদের অনুধাবন করা উচিত-‘ফর এক্সিসট্যান্স অব এ ফ্রি মিডিয়া’। নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা