রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২০ মে) সকালে সাননিউজকে তিনি বলেন, বুধবার (১৯ মে) দুপুরে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে যান। তারা তাঁর করোনা পরবর্তী জটিলতা যেমন হার্ট, কিডনি, লিভার, ব্লাড প্রেশারসহ পূর্বের যেসব জটিল সমস্যা ছিল সে সব রিপোর্ট পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন। তারা বেগম জিয়ার প্রত্যেকটা রোগের চিকিৎসা যথাযথভাবে করে যাচ্ছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তাদের ৯জন চিকিৎসক ও বাহিরের ৬ জনসহ মোট ১৫জন প্রথিতযশা চিকিৎসক তাঁর সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।

ডা. জাহিদ বলেন, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে দেয়া হবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন। পোস্ট কোভিড জটিলতায় খালেদা জিয়ার পুরনো রোগ আর্থাইটিস, ডায়াবেটিকসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা