রাজনীতি

শস্যভরা দেশে আর দারিদ্র্য থাকবে না: মতিয়া

নিজস্ব প্রতিবেদক: খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে আর দারিদ্র্য থাকবেনা, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ গৃহহারা থাকবে না, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি।

সোমবার দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীতে ফয়জুর রহমান আইডিয়াল স্কুল ময়দানে ঈদ-উল-ফিতর উপলক্ষে লায়ন্স ক্লাব অভ ঢাকা লইয়ার্স এর খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ এখন খাদ্যশস্যে স্বনির্ভর। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র্য নির্মূলের যে কর্মসূচি বাস্তবায়ন করছেন, করোনা মহামারির মধ্যে তা আরো বেগবান হয়েছে, নইলে এতোদিনে অনেক মানুষ অনাহারে মারা যেতে পারতো।

লায়ন্স ক্লাবের উদ্যোগের প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠনসহ সকল বিত্তবানকে দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসে দারিদ্র্য নির্মূলের কাজে অংশ নেবার আহবান জানান তিনি।

লায়ন্স ক্লাব ৩১৫-এ২ নং জেলার গভর্নর শেখ মো: আজাহার পিএমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লায়ন কামরুন নাহার জহির পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, দ্বিতীয় আইন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, ডেপুটি এটর্নি জেনারেল লায়ন ড. মো: বশির উল্লাহ এবং রামপুরা ২১, ২৩ ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার বক্তব্য রাখেন। তারা এসময় স্বাস্থ্যবিধি মেনে পাঁচ শতাধিক নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধিদের হাতে খাদ্য ও বস্ত্র উপহার তুলে দেন।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা