রাজনীতি

হেফাজত নেতা হাবিবী-কাশেমী তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও সংগঠনটির নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর (৪৩) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা