রাজনীতি

সব তথ্য ফাঁস করে দেয়ার হুমকি কাদের মির্জার

নিজস্ব প্রতিবেদক : শান্তি প্রস্তাব দেয়ার আটদিনের মাথায় আবারও ফেসবুক লাইভে এসে সব তথ্য ফাঁস করে দেয়ার হুমকি দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ হুমকি দেন।

এ সময় কাদের মির্জা বলেন, আমেরিকার এবারের নির্বাচন ব্যবস্থা আমি দেখে এসেছি। এই নির্বাচন ব্যবস্থা দেখে আমার বিবেকে আঘাত লেগেছে। ওবায়দুল কাদের সাহেব আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না।

মেয়র বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেব। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমার এখানে দমন নিপীড়ন বন্ধ করেন। করোনার কারণে, রমজানের কারণে আমরা চুপ আছি। এভাবে নির্যাতন সহ্য করে আমরা আর কতদিন চুপ থাকব। ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি।

কাদের মির্জা আরও বলেন, সাংবাদিকদের মুখ বন্ধ করে ফেলেছেন টাকা দিয়ে, কাউকে হুমকি দিয়ে। আজ ঢাকাতে আমাকে সংবাদ সম্মেলন করতে দেন না। কিভাবে সংবাদ সম্মেলন করতে হয় সেটা আমি জানি। আপনারা বন্ধ করতে পারবেন না।

ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদের প্রসঙ্গে বলেন, আপনার স্ত্রীর সব তথ্য আমার কাছে আছে। আপনার স্ত্রীর অপকর্ম আমরা তুলে ধরেছি। আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। সে এখনও দুদকের মামলার আসামি। আপনি চাপায় রাখছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা