রাজনীতি

খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের মাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি আগেও বুঝিয়ে বলেছি। অত্যন্ত মিনিমান, নেগলিজিবল অ্যামাউন্ট। যেটাকে সত্যিকার অর্থে মাইল্ড বলা যায়। আগামীকাল ওনারা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবে তারপর বোঝা যাবে।

খালেদা জিয়ার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে জানিয়ে ডা. এ জেড এম জাহিদ বলেন, দল ও পরিবারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। সপ্তম দিন হওয়াতে এখনো শঙ্কামুক্ত বলা যাবে না। ১২ থেকে ১৪ দিন পর সেটা বলা যাবে। আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ আছে। ফুসফুসের সংক্রমণ বোঝার জন্য আগে এক্সরে করা হতো কিন্তু এখন সিটি স্ক্যান করা হয়। এতে ভালোমতো সবকিছু বোঝা যায়। যেটা স্বাভাবিক এক্সরে-তে বোঝা যায় না। তবে সিটি স্ক্যান রিপোর্ট অনেক ভালো এসেছে। করোনার যে উপসর্গগুলো অন্যান্য রোগীর ক্ষেত্রে থাকে সেগুলো ম্যাডামের ছিল না।

ডা. জাহিদ বলেন, আমাদের চিকিৎসকরা ম্যাডামের ফুসফুসের কী অবস্থা তা দেখতে চেয়েছিলেন। তাই আজকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়েছে। প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি তাতে দেখা গেছে, ম্যাডামের ফুসফুসে অত্যন্ত মিনিমাম ইনফেকশন। বিষয়টি পর্যালোচনা করে তার পুত্রবধূ ডা.জোবাইদা রহমানসহ অন্য চিকিৎসকরা আলোচনা করে কোনো ওষুধ প্রয়োজন হলে যোগ করবেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এটা আগামী ১৪ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাহিদ বলেন, এখানে (বাসা) বা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। এখনও তাকে শঙ্কামুক্ত বলার সময় আসেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা