রাজনীতি

শবে বরাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করে গণমাধ্যমে বাণী দিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে মুসিলম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বলা হয়- বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত।

এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে।
বাণীতে বলা হয়- সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে এবং মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ লাভের আশায় বান্দারা মোনাজাত করেন।
এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই প্রার্থনা করি। আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে কাজ করে যাবো এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার।

পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহ্বান জানাই।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা