রাজনীতি

উন্নয়নের নামে ‘ফোকলা’ হচ্ছে দেশ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের নামে ফোকলা হচ্ছে দেশ, পয়সা নিচ্ছেন কাদের।

তিনি বলেন, উন্নয়নের গণতন্ত্র চলছে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও মেগা প্রজেক্ট দেখিয়ে দেশটাকে ফোকলা করে দেয়া হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে ভ্যাট বসিয়ে জনগণের পকেট কেটে তারা তাদের পকেট ভারি করছে।

রোববার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রচিত 'কুপি বাতির গণতন্ত্র' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গ্রন্থটি প্রকাশনা করে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।

গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক জহির তৃপ্তি।

মির্জা ফখরুল বলেন, এখানে আসতে আসতে ফরেন আফেয়ার্স মিনিস্ট্রির দেওয়ালে বড় বড় করে লেখা দেখলাম, উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র।

তিনি বলেন, এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিতে পারে সেটা বলবো না। আজ বিশাল একটি ঘটনা ঘটেছে আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এয়ারপোর্টের সামনে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে। চিন্তা করেন, জনগণের টাকা নিয়ে যে এই সমস্ত তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে তার মান কি হচ্ছে? আমরা একটি কথা বারবার বলছি, মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের ধোয়া তুলে দেশটাকে ফোকলা করে দিচ্ছেন। কাদের পয়সা নিচ্ছেন? গতকালকে না পরশুদিন একটা খবর আছে, ঢাকা থেকে চট্টগ্রাম ফাস্টেস্ট ট্রেন হবে। দুটো চিনা কোম্পানি টাকা দিবে এবং সেটা দিয়ে তৈরি হবে। আর এতে আমার চাল, তেল, লবণ কিনতেও ভ্যাট দিতে হবে।

তিনি বলেন, পৃথিবীর বিবর্তনের সঙ্গে সঙ্গে এবং মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে 'ডার্টি' বললে এটাকে খুব একটা খারাপ কিছু বলা হয় না।

মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশে দেখছি, আমাদের রাজনীতিকে কোথায়, কিভাবে, একেবারে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে কুপিবাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। একটা নোংরা নর্দমাতে গিয়ে উপস্থিত করেছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে জ্ঞান চর্চা নেই বললেই চলে।

বিএনপির এই মহাসচিব বলেন, আমরা যে একেবারে অন্ধকারে আছি, তা বলা যাবে না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। সবাই খুব হতাশ, আমার চোখে পানি আসে, কান্না আসে। কিন্তু আমার যে কথাটি মনে হয়, কোথায় সেই মানুষ, কোথায় সেই নেত্রী শুধুমাত্র গণতন্ত্রের জন্য এতোবড় ত্যাগ করছেন। এইটা খুবই কম পাওয়া যায়।

অনুষ্ঠান থেকে অসুস্থ থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জন্য দোয়া চান তিনি।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা