রাজনীতি

বিএনপিকে সাধুবাদ তাপসের

নিজস্ব প্রতিবেদ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে। ঐতিহাসিক দিবসগুলো আমাদের জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাকে সঠিকভাবে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’

বিএনপি একদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে অন্যদিকে আন্দোলনের ডাক দিয়েছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘তারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করতে চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এখন তারা তা অনুধাবন করতে পেরেছে। তবে এখন আন্দোলনের ডাক দেয়া তাদের এটা কূটকৌশল। এর মাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তাদের এই কূটকৌশল আগেও সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা