রাজনীতি

‘এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন’

নিজস্ব প্রতিবেদক: বয়স হলেও এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর সদ্যপ্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো ভাবিনি যে তিনি এভাবে চলে যাবেন। তার শারীরিক অবস্থা ভালো ছিল, এই করোনাকালেও তিনি নানাভাবে কাজকর্ম চালিয়ে গেছেন। আমার সঙ্গে কিছুদিন আগেও দেখা হয়েছিল। তার বয়স হয়েছিল ঠিক কিন্তু মনের দিক থেকে অনেক তরুণ ছিলেন।’

দীর্ঘদিন ধরে এইচটি ইমামের সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তিনি উপ-প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন। আমি প্রচার সম্পাদক হিসেবে তার সাথে পাঁচ বছর কাজ করেছি। তারমতো এতো বুদ্ধিদীপ্ত এবং কর্মঠ মানুষ খুব কম। আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি যেভাবে কাজ করেছেন এবং পরবর্তী সময়েও যখনই দলের ওপর দুর্যোগ এসেছে, যখন দেশে কোনো পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা হয়েছে, তখন তিনি দলের সাথে একাত্মভাবে কাজ করেছেন।’

একইসাথে সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তার যে বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং নানা পদক্ষেপ, সেগুলো যারা কাছে থেকে দেখেনি তারা বুঝতে পারবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি বঙ্গবন্ধু সরকারের প্রথম কেবিনেট সচিব। জীবনের নানা বাঁকে তিনি যেভাবে কাজ করেছেন, এরকম বর্ণাঢ্য মানুষ আমাদের দেশে খুব বেশি জন্ম হয়নি। তার চলে যাওয়া আমাদের দেশ, সরকার ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

তথ্যমন্ত্রী এদিন বিকেলে বাদ-আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে এইচটি ইমামের দ্বিতীয় জানাজায় অংশ নেন। বুধবার দিবাগত রাত একটায় এইচটি ইমামের ইন্তেকালের সংবাদে তাৎক্ষণিকভাবে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন ড. হাছান মাহমুদ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা