রাজনীতি
আসছে নতুন কর্মসূচি

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক বাম ঐক্যর ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন করা হয়েছে। সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১লা মার্চ তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বর্তমান সমন্বয়ক কমরেড সামছুল আলম।

সামসুল আলম বলেন, অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। নতুন সমন্বয়কারীর নেতৃত্বে নতুন কর্মসূচি আসবে।
তিনি জানান, গতকাল বুধবার বিকালে গণতান্ত্রিক বাম ঐক্যর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

সভার শুরুতে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নেতৃবৃন্দ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, বন্ধ মিল-কারখানা আধুনিকায়ন করে চালু করা ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা