রাজনীতি

রিকশাচালককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনকে সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নির্দেশনা দেয় উপজেলা ছাত্রলীগ। সম্প্রতি নাছির নামে এক রিকশাচালককে পিটিয়ে আহত করা অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মনোয়ারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের মধ্য চাঁদখালী গ্রামের বকশী হাজি বাড়িতে তার হামলার শিকার হন রিকশাচালক ও তার পরিবার। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।

ছাত্রলীগ নেতা মনোয়ার পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত মোহাম্মদ এর ছেলে ও লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক।

সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান বলেন, সদর উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা