রাজনীতি

ভোলায় ২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ইমতিয়াজ, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করার মতো।

এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অভিযোগে ২ এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিপি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, স্টাইকিং ফোর্স ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে দুই পৌরসভার ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্রেকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যারমধ্যে দৌলতখানে ৪টি ও বোরহানউদ্দিনে ৪টি। সূত্র জানিয়েছে. ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান এ দুই পৌরসভায় ৫ মেয়র প্রার্থী সহ মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ৮১ জন। যাদের মধ্যে সাধারন কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫।

বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, আ.লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মো: রফিকুল ইসলাম, বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান কবির ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম। এছাড়া এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিল পদে লড়ছেন ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭জন। এখানে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৯৫জন এবং নারী ভোটার ৫ হাজার ৩২১জন।

অন্যদিকে দৌলতখান পৌরসভায় আ.লীগ ও বিএনপির দুই প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যাদের মধ্যে আ.লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার ও বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন কাকন। অন্যদিকে এখানে ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন লড়ছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬০৬ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭০৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৮৯৮জন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থাকছে ৪ স্তরের নিরাপত্তা। দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌহদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন হচ্ছে। কোথায় কোন সমস্যা নেই।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা