রাজনীতি

অস্তিত্ব সঙ্কটে বিএনপির শরিক জোট

তারেক সালমান : প্রায় বছরেরও বেশি সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম নেই। জোটভুক্ত বেশ কয়েকটি দলে চলছে ভাঙাগড়ার খেলা। এ নিয়ে জোট শরিকদের মধ্যে অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়েছে। জোটের প্রধান শরিক বিএনপিও এতে বিব্রত।

দলে ভাঙন তৈরি হলেও তারাই আবার জোটে থেকে যাচ্ছে। ফলে সিনিয়র নেতাদের মধ্যে বাড়ছে দূরত্ব। প্রকাশ্য কোনো ঘোঘণা না থাকলেও নিজেদের অনুগতের সঙ্গে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে। এমন অবস্থায় জনমুখী ইস্যুতে ২০ দলের কোনো কর্মকান্ড দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, ২০ দলীয় জোট অস্তিত্ব সংকটে পড়েছে। তারা জোটগতভাবে আন্দোলনেও নেই, এখন চলমান স্থানীয় সরকার (পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনেও নেই। মাঝে মাঝে দুই-একটি দলকে সক্রিয় দেখা যায় নিজেদের দলীয় ব্যানারে দুএকটি কর্মসূচি নিয়ে। তাও জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কেন্দ্রীক। রাজপথে নয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা নির্দিষ্ট কিছু দিবস পালনের কর্মসূচির আলোচনা দিয়ে তারা রাজনীতিতে জানান দিয়ে কার্যত: টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

জোট শরীকদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীককে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ইস্যু কিংবা রাজনৈতিক বিষয়ে সরব বক্তব্য দিতে দেখা যায়। এছাড়া এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদও বক্তব্য-বিবৃতিতেই সীমাবদ্ধ। ধর্ষণবিরোধী বড় একটি প্রতিবাদ মিছিল বের করে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। লেবার পার্টিসহ অন্যান্য ছোট দলগুলোরও একই অবস্থা। বক্তব্য-বিবৃতির মধ্যেই তারা সীমাবদ্ধ। মূলত: দল বা জোটগত বড় কোনো কর্মসূচি দিয়ে মাঠে নামতে পারেনি এসব শরিকরা। একাদশ জাতীয় নির্বাচনের পর থেকে জোট শরিকরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে চলছে ভাঙা-গড়ার খেলা।

জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ২০ দলীয় জোট ছেড়েছেন বিজেপির আন্দালিব রহমান পার্থ। জাতীয় মুক্তিমঞ্চ করে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন কর্নেল (অব.) অলি আহমদ। যার প্রভাব পরে নিজ দলেও। এলডিপি এখন দুই ভাগে বিভক্ত। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে একটি অংশ চলছে কোনো মতে। অপর অংশে জাতীয় সংসদের সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী ও সাবেক এমপি আবদুল গনি এবং দলটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একই নামে ব্রাকেটবন্দি হয়ে পড়েছে। তারা গেল বছরের ২৬ অক্টোবর বিএনপি নেতাদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করে।

অপরদিকে কর্নেল অলি প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনায় যোগ দেয় বিএনপি নেতৃত্বাধীন জোট শরীক জামায়াত, কল্যাণ পার্টি, জমিয়তে ওলামা, জাগপা, জাতীয় দলের শীর্ষ নেতৃত্ব।

এদিকে, জোটের অন্যতম শরিক জামায়াতের কিছু নেতা সম্প্রতি দল থেকে বেরিয়ে ‘এবি পার্টি’ নামে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছে। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করেছে তারা। নতুন এ দলে সাবেক সচিব এএফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। আর ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে করা হয়েছে সদস্য সচিব । এ নিয়েও বিএনপি জোটেও অস্তিরতা বিরাজ করছে।

২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় ৯/১০ মাস ধরে বিএনপির সঙ্গে ২০ দলের অন্যমত শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক যোগযোগ বিচ্ছিন্ন। করোনাকালের আগ থেকে আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসা হচ্ছে না। ভার্চুয়ালীও কোনো যোগাযোগ নেই। সিকি, আধুলি নিয়ে জোট করার কারণে এমন অবস্থা হয়েছে বলেও উল্লেখ্য করেন জোটের এই নেতা।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ( ২০ দলীয় জোট) গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি, থাকব। বিএনপি এককভাবে নির্বাচনগুলোতে ( উপনির্বাচন এবং স্থানীয় নির্বাচন) অংশ গ্রহণ করছে। এখানে ২০ দলকে রাখা হচ্ছে না।

জানতে চাইলে ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, আনুষ্ঠানিকভাবে ২০ দলীয় জোটকে যতটুকু সক্রিয় থাকার কথা ছিল, আমরা ততটুকু সক্রিয় নই। এর জন্য শুধুমাত্র বিএনপি দায়ী নয়, আমরাও অনেকাংশে দায়ী। এই অবৈধ সরকারের পতন ঘটাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই জোটকে কার্যকর করতে হবে।

তিনি বলেন, আন্দোলন, অস্তিত্ব এবং কর্মপন্থা বহুল অংশে নির্ভর করে ২০ দলীয় জোটের প্রধান শরিক দল বিএনপির ওপর। এর চেয়ে বেশি কিছু বলার নাই। কল্যাণ পার্টি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা