রাজনীতি

টিকা নিয়ে কোনো কেলেঙ্কারি মেনে নেবো না : জাপা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো কেলেংকারি মেনে নেয়া হবে না। করোনা ভ্যাকসিন নিয়ে কেউ ব্যবসা করবে আমরা তা চাই না।

তিনি বলেন, ভ্যাকসিন বেসরকারি খাতে গেলেই মুনাফালোভীদের দৌরাত্ম্য বেড়ে যাবে। তাই কোনো মতেই করোনা ভ্যাকসিন বেসরকারি খাতে দেয়া যাবে না। করোনা টেস্ট বেসরকারি খাতে দেয়ার ফলে যে কেলেংকারি হয়েছে, তাতে বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের নেতৃত্বে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় যুব সংহতির পরিকল্পনা সভায় জাতীয় পার্টির মহাসচিব প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিশ্বের প্রতিটি দেশ সরকারি ব্যবস্থাপনায় জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করছে। একদিকে আমাদের গরিব দেশ, তারপর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাই সরকারিভাবেই প্রতিটি মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা ভ্যাকসিন দেয়া নিয়ে রোডম্যাপ ও স্বচ্ছ পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা নেই। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব নয়। তাই প্রতিটি হাসাপাতালে করোনাসহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানাই।

এসময় জাতীয় পার্টির মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে শুধু চাঁদাবাজির কারণে। আগে ছাত্রদল ও যুবদল চাঁদাবাজি করতো এখন চাঁদাবাজি করছে ছাত্রলীগ-যুবলীগ। ফুটপাতে হকাররা ব্যবসা করতে পারছে না, বাজারে মাছ বেচতেও চাঁদা দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দলবাজ ও টেন্ডারবাজমুক্ত পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাত শক্তিশালী করতে যুব সংহতি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

এসময় বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তি, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির রোগমুক্তি ও হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় যুব সংহতি যুগ্ম আহ্বায়ক-তারেক এ আদেল, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, সাইফুল ইসলাম, আফজাল হোসেন হারুন, শেখ মো. সরোয়ার হোসেন, দ্বীন ইসলাম, রাজা হোসেন রাজা, মুশফিকুর রহমান, আলতাফুর রহমান আলতাফ, ওয়াসিউর রহমান দোলন প্রমুখ।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা