রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মওদুদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বিগত ২২ দিন ধরে বিএনপির এই সিনিয়র নেতা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) মওদুদ আহমদ হাসপাতাল থেকে গুলশানের ৮৪ নম্বর রোডের নিজ বাসায় ফেরেন।

বিএনপি প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বারিস্টার মওদুদ আহমদ এখন অনেকটা সুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, অসুস্থ বোধ করায় গত ২৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমদকে। সেসময় তার পরিবারের সদস্যরা জানান, ৮ থেকে ১০ দিন ধরে তিনি অসুস্থতা ও দুর্বলতা বোধ করছিলেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং হিমোগ্লোবিন কমে গেছে। পরে চিকিৎসকেরা তাকে সিসিইউতে রাখার পরামর্শ দেন। ওই দিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

সান নিউজটিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা