ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন সরকার : ফখরুল
রাজনীতি

‘ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন সরকার’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মী দের নিয়ে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নীরব ছিলেন না। তিনি সরাসরি যুদ্ধ করেছেন। রণাঙ্গণে থেকে যুদ্ধ করে তিনি দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। শুধু তাই নয়, ৭৫ সালে যখন জাতি তার ওপরে দায়িত্ব অর্পণ করে তখন তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আজকে বিএনপির ওপরে চলছে অত্যাচার নির্যাতন। ৩৫লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নেতাকর্মীদের খুন-গুম করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে নতুন করে শপথ গ্রহণ করছি। আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ প্রমুখ।

সান নিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা