রাজনীতি

নির্বাচনের নামে তামাশা করছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াসের নির্বাচন। শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রী দাবী করার জন্য নির্বাচন নামের তামাশা করছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, নির্বাচনের দিন রাতে তিনি এটা প্রচার করেন।

রোববার (১৭ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগের হাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুতুবপুর ইউনিয়ন বিএনপি এ শীতবস্ত্র বিতরনের আয়োজন করে।

সরকার একটি রক্তপাতের বাংলাদেশ তৈরী করে রেখেছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, দেশে গনতন্ত্র নেই, ভোট উৎসব নেই, কথা বলার অধিকার নেই। কেউ কথা বললেই গুম হয়ে যাচ্ছে অথবা খালের ধারে তার লাশ পাওয়া যাচ্ছে। মানুষ এখন নির্বাক হয়ে গেছে।
প্রধান নির্বাচন কমিশনারকে শেখ হাসিনার অনুগত চাকর উল্লেখ করে রিজভী বলেন, তার কাছে সুষ্ঠু নির্বাচন বড় কথা নয়, চাকুরীই বড়।

শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠেয় সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনার তিব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, বিরোধী দলের রক্তের ঘ্রাণ ও সাদ শেখ হাসিনার সবচেয়ে প্রিয়। তাই বিরোধী শক্তির কেউ মাথা চাড়া দিলেই সেই মাথা কেটে দিচ্ছে সরকার।

বদরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহসভাপতি কাজী খয়রাত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, রংপুর মহানগর যুবদলের সভাপতি মাহফুজ নবী ডন, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক কমল লোহানী, রংপুর মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিন। পরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা