রাজনীতি

‘জে এম সেনের সম্পদ রক্ষার দায়িত্ব সরকারের’

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যাত্রা মোহন সেনের সম্পদ, (জে এম সেন) জাতীয় সম্পদ। তা রক্ষা করার দায়িত্ব সরকারের ।

বুধবার (০৬ জানুয়ারি ) সন্ধ্যায় নগরীর জামালখাঁনে যাত্রা মোহন সেনের বাড়ি পরিদর্শন শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অর্পনা রায়, সার্বভৌমত্ব রক্ষা পরিষদ।

ডা. শাহাদাত হোসেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাই মুক্তিযুদ্ধের পরে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের আমলেই হিন্দুদের জায়গা দখলবাজরা দখল করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ভূমিকা অনস্বীকার্য চন্দনাইশের কৃতি সন্তান যাত্রা মোহন সেন। কিন্তু তার নিজস্ব সম্পত্তি দখল করে আত্মসাতের পায়তারা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সন্ত্রাসী অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। অবিলম্বে জাতীয় সম্পদ যাত্রা মোহন সেনের সম্পত্তি রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

সান নিউজ/টিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা