রাজনীতি

রাজনীতি নয় প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে নেই। তারা এখন প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, “বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরুহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে।”

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে এই জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “চুক্তি অনুযায়ী সময় মতো ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া না গেলে বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। এ মহামারি থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছে “

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা