রাজনীতি

‘আ’লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে’

নিজস্ব প্রতিবেদক : কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবির (এম) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেছেন, দেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ একদলীয় শাসন কায়েম করে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি করা হয়। এ সময় ‘ফিরিয়ে দাও গণতন্ত্র’ বলে স্লোগান দেয়া হয়।

লিখিত বক্তব্যে এম এ সামাদ বলেন, দেশে এখন একদলীয় শাসন কায়েম করা হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।

সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কমরেড বিন ইয়ামিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, কমরেড বায়েজিদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা