রাজনীতি

রাজনৈতিক আইসোলেশনে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনও উন্নয়ন দেখতে পায় না।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু বিএনপির কর্মসূচি উদযাপনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্য থেকে বেরিয়ে আসা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা এক ধরনের প্রহসন।

সেতুমন্ত্রী বলেন, করোনা নতুন করে আবারও প্রাণঘাতী রূপ নিয়ে বিশ্বের কিছু দেশে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এছাড়া লন্ডনসহ বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন থেকে ঢাকায় আসার ফ্লাইটের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারিসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো।

বিএনপি মিথ্যাচারে মগ্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে থাকায় সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা উচিত।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে। অপরদিকে জীবন-জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় মারা যাবে। কিন্তু তা হয়নি। ফলে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ২০০৬-০৭ অর্থবছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮০০ কোটি টাকা। আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন এডিপির পরিমাণ ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী আওয়ামী লীগ সরকারের প্রসংশা হচ্ছে তখন বিএনপি সংশয় প্রকাশ করেছে। বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা