রাজনীতি

‘রাজনীতি করি মানুষের জন্য, পকেটের জন্য নয়’

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয়’।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিজয় দিবসে এসেও আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে। এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও আজ অবমাননা করছে।’

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই বিএনপির। তারা আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে অসাংবিধানিক পথ খুঁজছে ।

মন্ত্রী বলেন, আমার নির্বাচনী ইশতিহারের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও গ্যাস সংযোগ দেয়ার ওয়াদা করেছি। আজ আমি শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি। একই সঙ্গে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে গ্যাস সংযোগের বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা