রাজনীতি

আ.লীগ মৌলবাদকে উস্কে দিচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : আওয়ামী লীগ সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে তারা (সরকার) এটা করছে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে।

আওয়ামী লীগ সরকারে আমলেই মৌলবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যত অপকর্ম সব তারাই করেছে। ৭২’এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিলো সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সব সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালী ভাবেই আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা