রাজনীতি

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আহসান হাবীব লিংকন 

নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শরীক জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন।

রোববার (৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আহসান হাবিব লিংকনকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।

সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, বিজয়ের এ মাসে সভা-সমাবেশে বিধিনিষেধ আরোপ করে সরকার মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। এ বিধিনিষেধ দিয়ে সরকারের অপকর্ম ঢাকা যাবে না। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ দুর্নীতিগ্রস্ত। নেই কোনো বাক স্বাধীনতা, এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।

সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে করোনা মহামারিজনিত সামগ্রিক ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট মো. সফিউদ্দিন ভূঁইয়া, সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, মো. মহসিন সরকার প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা