সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট হচ্ছে : হাবীব
রাজনীতি
উপ-নির্বাচন

সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট হচ্ছে : হাবীব

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান। একই সঙ্গে জয়ের ব্যাপারেও আশা ব্যক্ত করেছেন ক্ষমতাসীন দলের এ প্রার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৮টা থেকে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান হাবীব। সাংবাদিকদের ব্রিফিং কালে হাবীব বলেন, আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের দিন। পরিশ্রমের সফলতার স্বীকৃতির দিন। আমার মতো তৃণমূলের নগণ্য কর্মীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

ভোটের পরিবেশ কেমন দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এখনো পর্যন্ত ভোট ভালো হচ্ছে। প্রচার প্রচারণায় নেতাকর্মীর জোয়ার থাকলেও কেন্দ্রে ভোটার কম কেন জানতে চাইলে হাবীব বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা