রাজনীতি

প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিশ্রামে যেতে হবে : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা যদি প্রধানমন্ত্রীকে জীবিত দেখতে চাই, সুস্থ দেখতে চাই, তাহলে তাঁর এখন বিশ্রাম প্রয়োজন। ত‌বে বিশ্রামেরও একটা পদ্ধতি আছে, তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তাঁর নাম লিখিয়ে বিশ্রামে যেতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত। সব জায়গায় অনাচার শুরু হয়েছে। মাফিয়ারা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই মাফিয়া ছড়াতে ছড়াতে একদিন নিজের ঘরে আগুন দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি ওনাকে সবসময় প্রশংসা করি। উনিও হয়তো এর থেকে রেহাই পাবেন না, যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো কিছু না করেন।

তিনি বলেন, মান্নার ওপর ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে বলেছে। গোয়েন্দা বাহিনীরা প্রধানমন্ত্রী যেটা শুনতে চান তারা সেটা শোনায়। তবে আমি বলবো, এই গোয়েন্দা বাহিনী তাঁর বিপদ ডেকে আনবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আজ আমার দেশের একটা মানুষও বিশ্বাস করে না, দেশে আইন-কানুন বলে কোনও কিছু আছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে কারোই জীবনের নিরাপত্তা নাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, শুধু তাহাজ্জত নামাজ পড়লেই হবে না। দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আপনার পিতার একটু গুণ অর্জন করুন। খোদা আপনাকে হেদায়েত দান করুক।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা