রাজনীতি

জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি (জাপা) প্রতিটি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি।নির্বাচনে অংশ নিলেই পার্টির কাজ সচল হয়। নির্বাচনের মাধ্যমেই তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় বনানী কার্যালয় কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সাবেক চেয়ারম্যানের উন্নয়ন ও সুশাসনই জাপার রাজনীতির ভিত্তি। তাই হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি তরুণ সমাজের সামনে তুলে ধরে সংগঠিত করতে হবে। কারণ, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পেশাজীবী সমাজ আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম দফতর মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ। পেশাজীবী নেতা শাহাদৎ হোসেন, ডা. জাফর, ডা. ফাহিম, ডা. আফজাল প্রমুখ।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা