রাজনীতি

শুরু হবে নব্য স্বৈরাচার পতনের আন্দোলন : আমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে কোনো তালবাহানা বা কারচুপি হলে এখান থেকেই শুরু হবে নব্য স্বৈরাচার পতনের আন্দোলন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উত্তরায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতি ও কর্মকৌশল নির্ধারণের জন্য ঢাকা মহানগর (উত্তর) বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ গোটা দেশের নির্বাচনী ব্যবস্থাকে যেভাবে কলুষিত ও কলঙ্কিত করেছে এ ঢাকা-১৮ থেকে তা পুনরুদ্ধার করার আন্দোলন শুরু হবে। এ নির্বাচনে মানুষের ভোটাধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুল আলম নীরব, শহিদুল ইসলাম বাবুল, রাজীব আহসান, আকরামুল হাসান, মোরতাজুল করিম বাদরু, মহানগর উত্তরের মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আব্দুল আলীম নকি, আতিকুল ইসলাম মতিন, এজিএম শামসুল হক শামসু, সাইফুর রহমান মিহির, মোয়াজ্জেম হোসেন মতি, আতিকুর রহমান আতিক, আক্তারুজ্জামান, মোস্তফা জামান, রেজাউর রহমান ফাহিম, এ বি এম এ রাজ্জাক প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুল হক মিলন।

সভায় এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অদ্ভুত যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য উত্তর বিএনপি নেতারা যেকোনো ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা