রাজনীতি

সমাজে নৈতিক মূল্যবোধ ও চরম অবক্ষয় চলেছে : হানিফ 

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতনের সকল ঘটনার সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, ৭ থেকে ১০ দিন আগে প্রথম আলোর একটি সংবাদ দেখলাম গত কয়েক বছরের নারী নির্যাতনের সংখ্যা প্রায় ৬০০ এর ওপরে। আমরা যদি ধরে নিই সংখ্যাটা সত্য। তাহলে সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, ওই ঘটনার কতগুলো ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে? সেটা হয়তো পাঁচটা-ছয়টা খুব বেশি হলে দশটা। তাহলে বাকি ৬০০ ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা) ও গৌরব ৭১ আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নারী নির্যাতনকারী পশুদের সর্বোচ্চ শাস্তি হোক সেটা আমরাও চেয়েছি। দেশবাসীও মৃত্যুদণ্ড দাবি করেছে। এ পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। ক্যাবিনেটে পাস হয়েছে এবং অধ্যাদেশ জারি হয়ে বিচারকার্য শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত দেখছি আজকে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে অনেকে। এখানে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত না, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে অভিযোগ আসছে। সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবতার চরম অবক্ষয় চলে এসেছে। এই অবস্থা দূর না করে শুধুমাত্র শুধু দোষের ওপর রাজনীতি করলে আমরা এই নির্যাতন বা অবক্ষয় থেকে বের হয়ে আসতে পারবো না।

অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পরিচর্যা করুন। আপনি তাদের নীতি নৈতিকতার জ্ঞান দান করুন। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার। আর শিক্ষক হচ্ছেন তার বাবা-মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, গৌরব ৭১ এর সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক এফ এম শাহীন প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা