সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম । ছবি : সংগৃহীত
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি জানান, তদন্ত নিয়ে তার মনে সন্দেহ থেকেই যাবে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের বাবার বাড়িতে আগুন ধরে যায়। টিনের ছাউনি দেওয়া ঘরটির পাঁচটি কামরা পুড়ে যায়, আগুনে মারা পড়ে দুটি ছাগলও। নুসরাত এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন। তার ধারণা, বাড়িতে পেট্রলবোমা ছোড়ার কারণেই আগুন লেগেছে। ঘটনার জন্য তিনি দায়ী করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে।

বৃহস্পতিবার সংসদে বিষয়টি নিয়ে দুই দফায় পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্যের পর কিছুক্ষণের জন্য সংসদে হইচই ও উত্তেজনা দেখা দেয়। নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা ছুড়ে আগুন ধরানো হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সেখানে পেট্রলবোমা ব্যবহার হয়নি বলেই ধারণা করা হচ্ছে। তার ভাষ্য, বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কাই বেশি। তবে পরবর্তী তদন্তে নাশকতার প্রমাণ মিললে সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, তিনি ও তার পরিবার নাশকতার শিকার হয়েছেন। সারা দিনের নানা ঘটনার মধ্যে তিনি সংসদীয় পদ্ধতিতে একটি অপরাধকে হালকা করে দেখানোর চেষ্টাও দেখেছেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে জানান, দল-মত ও পেশা নির্বিশেষে অনেক শুভানুধ্যায়ী তার পাশে দাঁড়িয়েছেন, এজন্য তিনি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এত কিছুর পরও ন্যায্য তদন্তের আশা ছাড়েননি তিনি। তবে স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের বক্তব্যের পর তদন্ত কতটা নিরপেক্ষ হবে, সে বিষয়ে তিনি সন্দিহান থাকবেন।

নুসরাতের অভিযোগ, তদন্ত চলাকালেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিবেদনে কী থাকতে পারে, তা বলে দিয়েছেন। মন্ত্রী নিজেই যদি আগে থেকে ঠিক করে দেন প্রতিবেদন কেমন হবে, তাহলে তার অন্যথা করার সাহস কার আছে, সেই প্রশ্নও তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয় সামলাতে পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন নুসরাত।

নাগরিকদের নিরাপত্তা কতটা নাজুক, তা সংশ্লিষ্টদের কাজকর্মেই বোঝা যায় বলে অভিযোগ করেন তিনি। নুসরাত জানান, আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও সংযোগ পাননি। বাধ্য হয়ে তাকে নিজে পুলিশের সঙ্গে কথা বলতে হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরের প্রায় তিন-চতুর্থাংশ পুড়ে ছাই হয়ে যায়। দল এলেও আলামত রক্ষার কোনো প্রস্তুতি তাদের সঙ্গে ছিল না, ফলে পানি ঢালতে গিয়ে বহু আলামত ধুয়ে যায়।

পোড়া ও ভেজা ঘরটি এরপর টানা ১৩ ঘণ্টা এভাবেই পড়ে থাকে, তারপর পৌঁছায় ফরেনসিক দল। নুসরাতের প্রশ্ন, একটি বিস্ফোরণের সম্ভাব্য আলামত সংগ্রহের ক্ষেত্রেই যদি এমন অবহেলা হয়, তাহলে ধর্ষণ কিংবা খুনের মতো অপরাধের কত তথ্যপ্রমাণ শুধু সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে নষ্ট হয়ে যায়।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা