রাজনীতি
উপ-নির্বাচন

পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ সালাউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ৫০ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

বিএনপি প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ জানান, ৫০নং ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির এজেন্টরা গেলে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে জোর পূর্বক বের করে দেয়া হয়।

এছাড়াও, ৬৮নং ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, সানারপাড় রুস্তম আলী হাইস্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬নং ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল ফাদ্রাসা,৭০নং ওয়ার্ডে ১৮৫নং কেন্দ্র (আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), দেল্লা ও ৬৬নং ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্র থেকে বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দিয়েছে।

এদিকে, আওয়ামীলীগ প্রার্থীর প্রতি ৪৮নং ওয়ার্ডের সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। নৌকা সমর্থকরা কেন্দ্রে তাদের দাঁড়াতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে ৫০ নম্বর ওয়ার্ড ধানের শীষের এজেন্ট ও সমর্থকরা।

সরেজমিনে দেখা গেছে, মান্নান হাইস্কুল এন্ড কলেজ, শামীম শিকদার স্কুল এন্ড কলেজ ও সেরাজুল ইসলাম ভূঁইয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই। মান্নান হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি থানা নিয়ে এই আসনটি গঠিত। এগুলো হলো- মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক)। এই আসনে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ১ হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে।

এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা