রাজনীতি

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেষ পর্যন্ত মাঠে থাকবো : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি ও থাকবো বলে জানিয়েছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

যাত্রাবাড়ীতে তার নির্বাচনী কার্যালয়ে অবস্থান করে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি তদারকি করেন বিএনপি প্রার্থী। সকাল থেকেই ফোন ছাড়াও বিভিন্ন মাধ্যমে নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কথা বলেন ও নানা দিক নির্দেশনা দেন তিনি। দুপুরে যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জু'মার নামাজ আদায় করেন বিএনপির প্রার্থী।

বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ প্রতিপক্ষের নানা অপপ্রচারের জবাবে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি ও থাকবো ইনশাআল্লাহ। আমার দলের নেতা-কর্মীরা এ ব্যাপারে সজাগ আছে বলেও জানান তিনি। এসময় তিনি এলাকার ভোটারসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা-৫ উপনির্বাচনে ১৮৭ ভোট কেন্দ্রের মাঝে ৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা