‘মানুষ ভাতের বদলে আলু খাবে তারও উপায় নেই’
রাজনীতি

‘মানুষ ভাতের বদলে আলু খাবে তারও উপায় নেই’

নিজস্ব প্রতিবেদক : চালের দাম চড়া হওয়ায় মানুষের থালায় ভাত কমেছে, এখন আলু ভর্তাও জুটছে না। মানুষ যে ভাতের বদলে কপি-আলু খাবে তারও উপায় নেই বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। এসময় তিনি সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘চাল ও আলুর দাম সমানে-সমান, মানুষ এবার যাবে কোথায়’।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশের কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, বিএনপির সাইফুর রহমান চালের দাম বেড়ে যাওয়ায় ভাতের বদলে ‘কপি’ খেতে বলেছিলেন, এক-এগারোর সময় জেনারেল মঈনুদ্দিন আলু খেতে বলেছিলেন, বর্তমানে কপির দাম মানুষের নাগালের বাইরে, চাল আর আলুর দাম সমানে-সমান।

তিনি আরও বলেন, চালের দামের ঊর্ধ্বগতির কারণে থালায় ভাতের পরিমাণ যেমন কমেছে, তেমনি আলু ভর্তা দিয়ে পেট ভরানোরও উপায় নেই। বাজার সিন্ডিকেট এতোই প্রবল যে সরকার চালের দাম, আলুর দাম বেঁধে দিলেও তাতে থোরাই কেয়ার করছে তারা। এ অবস্থায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই।

সরকারকে মজুদবিরোধী আইন, ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দেন তিনি। সভায় কৃষি ফার্ম শ্রমিকদের দাবি মেনে নিয়ে বেতন বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান মেনন।

কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সম্পাদক মামুন হোসেন প্রমুখ।

সান নিউজ/এম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা