রাজনীতি

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হলেন দেলোয়ার জালালী

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী-কে প্রেস সেক্রেটারি-০২ হিসেবে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বুধবার (১৪ অক্টোবর) দেলোয়ার জালালীর পদোন্নতি পত্রে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যেই এই আদেশ কার্যকর হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন খন্দকার দেলোয়ার জালালী।

ইতোপূর্বে এসএ টেলিভিশনসহ কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মাধ্যমে কাজ করেছেন দেলোয়ার জালালী। পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত খন্দকার জালাল উদ্দিন-এর ৯ সন্তানের মধ্যে দেলোয়ার জালালী অষ্টম।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা