রাজনীতি

‘বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করতে চায় না বিএনপিসহ কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না আমাদের দেশের একটি পক্ষ, একটি রাজনৈতিক দল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, একদিন সময় আসবে তারাও বঙ্গবন্ধুকে স্বীকার করবে। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা- তাদের ব্যর্থতা ও রাজনৈতিক দীনতা। তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। স্কুলের দপ্তরিকে স্কুলের হেডমাস্টার বানানোর চেষ্টা করছে। স্কুল ছুটি হবে কখন সেটা ঠিক করবেন হেডমাস্টার।

ধর্ষণসহ নানা ধরনের অনাচারের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনাচার-ধর্ষণ বন্ধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধন করা হয়েছে। পার্লামেন্ট অধিবেশনের জন্য অপেক্ষা না করে, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সেই আইন কার্যকর করা হয়েছে। অনাচার যাতে বন্ধ হয় সেজন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে।

কাগজে দেখলাম, টিভিতে শুনলাম- বিএনপি এটি (মৃত্যুদণ্ডের বিধান) নিয়ে সমালোচনা করছে। এই অনাচারের সাথে যারা নিজেরাই যুক্ত থাকে, তারা যখন ক্ষমতায় ছিল কীভাবে নারী ধর্ষণ হয়েছে আপনারা জানেন। ৬ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা এবং অন্তঃসত্ত্বা নারীও ধর্ষিত হয়েছিল। তারা দলগতভাবে এই অনাচারের সাথে যুক্ত ছিল। তারা অনাচারের সাথে যুক্ত ছিল বিধায়, আইন সংশোধনের বিষয়ে সমালোচনা করছে কিনা সেটাই হচ্ছে জনগণের প্রশ্ন। তারা চায় না দেশ থেকে অনাচার দূর হোক, যোগ করেন ড. হাছান মাহমুদ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা