রাজনীতি

ধর্ষণ-নারী নির্যাতনকারী বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের : মান্না

নিজস্ব প্রতিবেদক : দেশ জুড়ে ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ধর্ষণে অভিযুক্তদের আওয়ামী লীগ থেকে বের করে দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘ধর্ষণ ও খুনের মূল হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধনে’ মান্না এ পরামর্শ দেন।

সরকারকে তিনি বলেন, যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে তাদের খুঁজে বের করতে পারেন না। যারা ডাকাতি করে, ব্যাংক লুট করে মানুষের পকেট কাটে, তাদের বিচার করতে পারেন না। আপনাদের ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তার গডফাদারকে খুঁজে বের করতে পারেন না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, যতই ভয় দেখান, গুম করেন, খুন করেন, ধর্ষণ করেন, বাংলাদেশের মানুষ জেগেছে, দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। ভালো হয়ে যান। আর যদি ভালো হতে না পারেন। তাহলে খারাপ মানুষের যে শাস্তি হয়, সেই শাস্তি পাবেন।

মান্না বলেন, একে-ওকে বলে বেড়ান, যতই চিৎকার করেন। নাটক ছিল না আমজাদ হোসেনের, মারপিট যাই কর, টাকার গাট্টি ছাড়বো না। মানববন্ধন-মিছিল যাই করো, আমি ক্ষমতা ছাড়বো না। ওই নাটকের মধ্যে যেভাবে টাকার গাট্টি ছাড়ানো হয়েছে, আপনাকেও সেভাবে গদি থেকে সরানো হবে। অপেক্ষা করেন—এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সংগঠনের কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, গাউসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা