রাজনীতি

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আগামী ৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি আগামী ৪ জুলাই সারা দেশে অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এনসিপি, এলডিপি, জাগপা, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বিডিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জুলাই চেতনাকে সমুন্নত রাখতে ১১ দলের নেতাকর্মী ও দেশবাসীকে গৃহীত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা