রাজনীতি

ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকে ঢাকা–আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

একই দিন তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখেন।

বিশ্লেষকদের মতে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য সফর নয়, বরং এটি আঞ্চলিক কৌশলগত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কারণ তিনি পূর্বে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তারা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যিক অংশীদারিত্ব আরও গভীর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা