রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণার কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সম্মেলন করেছে তার অনুসারীরা। সংবাদ সম্মেলনে ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান দুপুর ১২ টায় রসুলপুর খেয়াঘাট সংলগ্ন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে এ সব অভিযোগ আনেন।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে বাধা বিএনপি পক্ষের কর্মীদের বিরুদ্ধে। ২২ ডিসেম্বরের পর থেকে বিএনপি প্রার্থীর পক্ষের লোকজনের হাতে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষের লোকদের। তারা এখন পর্যন্ত হোসেন্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীর ভয়ে ফুটবলের পক্ষে ভোট চাইতে পারেনি।সেখানে গেলে অস্ত্রের ভয় ভিতি দেখায়।তারা গতকাল একটি ব্যক্তিগত ঝগড়াকে রাজনৈতিক ঝগড়ায় রুপ দিতে নানা পায়তারা করছে। আমরা প্রশাসন কে আর একটু একটিভ হবার আহ্বান জানায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গজারিয়া বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুকবুল আহম্মেদ রতন, হুমায়ন করিব খান, রনি মাস্টার, জহুরুল খান রিটু প্রমুখ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা